কবিতার জন্ম হবে !- আরিফুল ইসলাম সাহাজি

ছাত্র পিটিয়ে হন্তদন্ত হয়ে
বাড়ির পথে ,গতি বাড়িয়েছি
সামনেই তেচাকা যন্তদানব
উঠতে যেতেই মুখোমুখি ফেলে
আসা অতীত ।

অপর সময় হলে হয়ত
হাঁটতাম যে যার নিজের
পথে ,আকস্মিক তাই
পাশাপাশি বসা ,দু পাশে
দুই অচেনা ,মাঝে আমরা ,
হয়ত একদিন ভাল ভাবে
চিনতাম ,কতবার কবিতার
রূপকল্প হয়ে উঠেছে ওর
মুখটা ।

আজ পাশের অচেনাদের
মত সহ্স্র মিলিয়ন দুরত্ব ,
নিয়তি আকস্মিক দুজনকে
পাশাপাশি বসিয়ে ক্রুর হাসি
হাসছে ! অসস্তি ,একটা গুমোট
বাতাস দমবন্ধ করতে চাইছে ।

হালকা হওয়ার চেষ্টা ,যেন
কিছুই হয়নি এরূপ কিছু
জিজ্ঞসা ! আলাপন নিয়ে
অহেতুক নাড়াচাড়া ,চোখ
বন্ধ করে ঘুমাবার চেষ্টা ,
বার দুয়েক অনিচ্ছাকৃত
শারীরিক স্পর্শ ,স্মৃতিরা
শ্রাবণবরিষণ হয়ে হৃদি
চিমনির উস্ম ধোঁয়াকে
শীতলতার প্রলেপ দিতেই
বুঝলাম একটা কবিতার
জন্ম হবে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার