হৃদয়ের ডাক - আরিফুল ইসলাম সাহাজি

হৃদয়ের ডাক এসেছে
যেতে হবে অচিন্ত্যপুরে
সেখানে নাকি প্রিয়া
থাকে তালপাতার ছায়া
ঘরে ।

বসন্তের আবাহন
শরীরী শিহরণ
অঙ্গে অঙ্গে উন্মাদনা
আর শুধু হৃদয় নয়..
এবার দুটি
শরীর
চাই ।

হৃদয়ের ডাক এসেছে
মন ছোটে রাজধানীর
বেগে ..আজ কি আনন্দ
নয়নে নয়নে কথা হবে
চুম্বনে চুম্বনে মাতোয়ারা
শরীরী খেলায় মাতব
দুজনা ।


প্রেম শুধু হৃদয় নয়
শরীর দিয়েও খেলতে হয়
পৃথিবী সচল রাখতে
এ দায়িত্ব তো বর্তায় ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি