তুই আমি আর একগুচ্ছ নির্জনতা - আরিফুল ইসলাম সাহাজি

তোকে পেতে চাই ,
একান্ত নিজের করে
দেহ - মন সহ আস্ত মানুষ রূপে ।

তোকে উজাড় করে দিতে চাই ,
নিজেকে নিংড়ে শেষ রসটুকু
পর্যন্ত ।

তোর সঙ্গে কাটাতে কাটাতে চাই
একটু ক্লান্ত সময় ,মর্ত্য পৃথিবী
হতে বহুদুরে........

তুই আমি আর একগুচ্ছ নির্জনতা !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার