কবিতার হুইসেল

একপশলা অবসরে
কবিতার খাতা আঁকড়ে
ভাবনার সন্ধান

অবিন্যস্ত শব্দস্রোত
আর কবিতার মাঝে
ছন্দের ব্যাবধান।

কবির মন সবুজ মাঠ
শব্দশিশুর খেলার মাঠ
শব্দশিশু কলকলিয়ে
মাঠের এধার ওধার

শব্দ যখন লাইন করে
মনের মাঠে প্যারেড করে
ছন্দের বাজে ড্রামবিট্
আর হুইসেল কবিতার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি