ঝড় বৃষ্টি

ঝড়ের  পরে বৃষ্টি এলে
দারুণ লাগে ভালো ।
বিদ্যুত বাতি বিদায় নিলে ,
মোমের বাতি জ্বালো ।

তার পরেতে বইটি খুলে ,
লাগাও তাতে মন ।
একটি বারও মনের ভুলে ,
চালিও নাকো ফোন ।

মেঘের গর্জনেতে তুমি ,
ভয় যদি না পাও ।
সামনে বইয়ের পাতা খুলে ,
ছোলা মুড়ি খাও ।

নাইবা পেলে দেখতে তুমি ,
ঝমঝমা বৃষ্টি ।
বিদ্যুতেরও ঝলকানিতে ,
হারবে দৃষ্টি ।

থাকনা পড়ে ঝড়বৃষ্টি ,
থাকনা মোমের আলো ।
দেখবে তুমি দারুণ হবে ,
যদি আমার বাসো ভালো ।
                   (জ্যোতি)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি