নিরাপত্তা চাই -আরিফুল ইসলাম সাহাজি

অন্তরালে একাকিনী ,সুপ্তির কৌটোয় 
জমেনি একটিও আধুলি.....

রাক্ষুসে হাওয়ায় নিস্তব্ধ সময় 
আটলান্টা থেকে ধেয়ে আসে 
শতাব্দীর খিদে ,বাধা পায় 
সপ্ন উচ্চারন .....

প্রচ্ছদপট রক্তে আঁকা 
অক্ষরগুলো মূকবধিরের মত 
তিমির রাত্রির ঘন অন্ধকার....

হৃদগগনে অশনি সংকেত 
জোসনালোকিত্ রাত্রে অকারন 
বজ্রপাত ....

ক্ষুদ্রভেলায় অভিযাত্রী হয়েছি তাই 
ফিরব না আর কাঙ্ক্ষিত চিত্রের 
আলোকিত সপ্ন নিয়ে ভাঙন সমরাহে 
খাটিয়ায় কাঁধ দিতে......

তারচেয়ে দুর থেকে তাপ্পী মারা ব্লাউজের 
ফাঁক দিয়ে বিশ্ব কে দেখব....আর ঈশ্বর 
কে বলব হে প্রভু একটু খানি নিরাপত্তা 
দাও........




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি

বিদ্যাসাগরের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে লেখা কাব্যগ্রন্থ সাগর বহ্নি । আরিফুল ইসলাম সাহাজি