তোমাকে দিলাম - আরিফুল ইসলাম সাহাজি

অন্তর মন্দির প্রাঙ্গণে
জমে ওঠা কঙ্কালসার
নিস্তব্দ সময়কে সযত্নে
পাশ কাটিয়ে তোমাকে
দিলাম আগামীর সহস্র
বেড়া ভাঙ্গা মুক্তির
সোনালী বুদ বুদ ।

ছলনার অন্তরালে লুকিয়ে
থাকা ,কালগর্ভে নির্বাসিত
গণকবরে চাপা পড়া
মানবতা কে রঙ্গিন কাগজে
মুড়ে তোমাকে দিলাম ।

শরীরের স্বাদ নয় ,চুম্বনের
উন্মুক্ততা নয় ,শারীরিক
মিলনের উষ্ণতা নয় ,
তোমাকে দিলাম
হৃদয়ের অন্তহীন ভালবাসা
আর  হাজারো শতাব্দীর
সমস্ত গোলাপ এক জায়গায়
জোগাড় করে তার সুবাস
তোমাকে দিলাম ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি