অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি

             
সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা ,
সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার
ভাবনার রং তুলি শুকিয়ে গেছে ,
যেকোন সময় ঝরে পড়বে হয়ত
সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে
অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে
যেতে পারব না তাই তোমার কাছে ।

সুখ ,তুমি না থাকলেও বেশ আছি !
সময়ও কাটছে নিজের মতো করে ,
তবে মনের সাথে যে যুদ্ধ
তাতে নিয়মিত যাচ্ছি হেরে ।

সুখ ,তোমার অভাব মিটছে
আজ হতাশার অলিগলিতে ,
বেশ আছি আজ ,কর্মহীনতার
কাফনে
জড়ানো জীবন্তলাশ হয়ে !

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি