পা বাড়ালেই রাস্তা - আরিফুল ইসলাম সাহাজি

বিজন হৃদমন্দিরে
একাকী পূজারী ,
ধংশনিশান ওড়ে
চারদিক ;অন্ধকারে
দেশলাই এর বৃথা
খোঁজ ,পা বাড়ালেই
রাস্তা......

ভাবনার অনুপরমানু
কবিতা হয়ে আঘাত
হানতে প্রস্তুত ,হৃদয়
দ্বিধাবিভক্ত বিপদজনক
শব্দ লিখে বার বার
কাটাকুটি ,আগ্নেয়
প্রতিভা নিস্তেজ
হওয়ার জোগাড় ,
ঝোলগঙ্গায় আলু
খুঁজে পাওয়া দায় !

অধঃপতন কবির ,
বিবেকের দংশন
ক্রোধের মেধাবী
যন্তনায় কাতর ,
নক্ষত্রজয়ের কি
দরকার !অনুকম্পা
জর্জরিত করুক তোমার
হৃদয় ,ছলনার অন্তরালে
বসন্তবাতাস ,
প্রেমের বদলে রক্তস্নান ।

কবিতার বদলে কবিতা
অন্ধকারের বদলে আলো
ভোর হওয়ার আগে
পৌঁছনোর কি দরকার !
ছিণ্ণমস্তা সময় ,
পা বাড়ালেই রাস্তা.......


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার