আমার শরীর ভাল নেই - আরিফুল ইসলাম সাহাজি

আমার শরীর ভাল নেই
ঘুন ধরা সমাজের মত
রোগগ্রস্ত হয়ে পড়ছি
ক্রমশ.........

অল্পতেই মেজাজ হারিয়ে
ফেলি , নিজের মত
সর্বজনীন করতে চাই ,
ভেঙে ফেলতে চাই অপরের
আবেগ ,অনুভূতি আর
মূল্যবোধ..............

আমার শরীর ভাল নেই
সুস্ত মানুষ দেখলে রক্ত
জ্বালা দেয় ,আমার
রোগ জীবাণু ওর
দেহে ও সঞ্চারিত হোক.....

খিট খিটে হয়ে যাচ্ছি
আমি কেন রোগ ছড়াচ্ছি
কেউ জানতে চাইলে
মেজাজ বিগড়ে যায়
তোমার বলে কিছুই নেই
রোগগ্রস্ত হলেও আমার
সবকিছুই তোমার !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি