বয়স বাড়ছে ! - আরিফুল ইসলাম সাহাজি

বয়স বাড়ছে ,একটা দিন ,মাস ,বছর ,
জীবনের ইনিংসে শুধুই সিঙ্গেল ,
চার ছয় মারা হয়ে ওঠেনি আজও ,
কয়েকবার তো আনাড়ি ফিল্ডার এর
সৌজন্যে আউট হতে হতে বাঁচা !

বয়স বাড়ছে !অন্তরপুরে চিরন্তন হাহাকার ,
হৃদয়ে ক্ষত ,হৃদপিন্ডে বাড়ছে রক্তচাপ
কিডনিতে হয়ত একটা পাথর জমেছে ,
মস্তিষ্কে দিগন্তহীন ঝড় ।

বয়স বাড়ছে ! পৃথিবীটাও কেমন যেন পাল্টে যাচ্ছে ,
সব যেন ঘোলাটে ,একটা রঙ বড় হয়ে উঠছে ,
কঙ্কালসার নিস্তব্ধ সময়.....
সন্ধাতারারা লজ্জা পাই ,চাঁদের কলঙ্ককে হার মানায় ।

বয়স বাড়ছে ! বাড়ছে কলমের ধার
প্রেমের কবিতা লিখতে পারিনা আর ,
চার ছয় মারতে এলোমেলো বাটন ঘোরায় ,
ইয়ারকার ,গুগলি ,বাউন্স ধেয়ে আসে বার বার
জীবনের ইনিংসে টিকে থাকা দায় !

এবার একটু বিরতি দরকার....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি