আহত হরিণী ছোটে বাঁচবার আশায় - আরিফুল ইসলাম সাহাজি

আত্মপীড়ক হৃদয়
পতঙ্গদাহের মত
কণ্টকিত্ করে
শরীর ।

বুকচাপা রুদ্ধক্রোধ
নিষ্করুন কষাঘাত
করতে চাই প্রতিনিয়ত ,
নয়ন সম্মুখে হাজার
পীড়িত মুখ ,নিশীথ প্রহরী
হৃদয় মৃত্যুতীর্থে করে
হাহাকার ।

একাকিত্বের দ্বীপ ,
চারদিক জনশূন্য ,
দীর্ঘশ্বাস এর অন্তরালে
রক্তাক্ত ইতিহাস ,
আহত হরিণী ছোটে
বাঁচবার আশায় ;
বীরত্বের অগ্নিগাথা
নাকি অসহায়
কুরঙ্গ
নিধনেই লেখা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার