নিজেকে হারিয়ে ফেলতে চাই - আরিফুল ইসলাম সাহাজি

নিজেকে হারিয়ে ফেলতে চাই ,
হাজার কোলাহল হতে বহুদুরে ,
সম্পূর্ণ একাকি বিলীন হতে চাই
নির্জনতার গহীনে ।

জনাকীর্ণ মানবস্রত আমাকে
ক্ষত - বিক্ষত করেছে ,প্রতিনিয়ত
মানবতার পীড়ন দেখে শ্বাসবায়ু
ভারী হতে হতে শরীর কণ্টকিত্
করে তুলছে ;
আর নয় এবার
কিছু ফিরিয়ে দেয়ার পালা !

কিছু হবে না জেনেও হৃদঅরণ্যে
হাজার জোনাক জ্বেলে ভাবস্রতকে
ভাসিয়ে দেব দুর আটলান্টার জলে !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার