লহ প্রণাম - আরিফুল ইসলাম সাহাজি

বেঁচে আছি !
বিজন অরণ্যে অন্ধকারাচ্ছন্ন রজনীতে একাকি
রাত্রি যাপনের মত করে.....

হৃদয় ক্ষতবিক্ষত অশান্ত বেদনার গীতি
অস্তিত্বের শিকল ছিঁড়ে গেছে তাই
বিষাদে বসে কাঁদি ,
আজ এই মহাদুর্দিন তন্দ্রাহীন নির্ঘুমে
একবার এসো ফিরে
মহা মানবের এই সাগর তীরে
মুছে যাক যত বিভেদের প্রাচীর
যত সংস্কার ,হিংসা দ্বেষ
হৃদয় নির্গত ভাব প্রবাহ
জোরের সঙ্গে হোক উচ্চারিত
হিংসা নয় ,হিংসা নয়
মানবতার মুক্তি চাই ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি