জলাবর্তে কে সে - নিলাদ্রি ভৌমিক

মন পাবনের নাও , তোমাকে ভাসায়
তীব্র স্বেচ্ছাচারে
জলের মধ্যে সুখ , জলের মধ্যে দুখ
জলাবর্তে কে সে ?
একখানি চাঁদ উঠল বুঝি -
জলের গহন দেশে ।

সুখ কি কুসুম কাঁটায় !
বুকের ভিতর অস্তিরতা
স্বপ্ন জোয়ার ভাঁটায়
জলাবর্তে কে সে ?
একখানি চাঁদ উঠল বুঝি -
জলের উপর হেসে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার