শুধু কবিতার জন্য - অমিত কুমার মাইতি


শুধু কবিতার জন্য বেঁচে থাকা
এমনটা ভাবিনি কক্ষনো ।
জীবনের এই জলসাঘরে
দেখেছি কত যে নাচ !
শুধু কি তাই ,শুনেছি কত
গান : হাসি -আনন্দ -আর
বিষাদ !

তারপর সব শেষ ,
তবলা ,বীণা ,পাখোয়াজ
ধূলিমলিন হয়ে পড়ে আছে
এককোনে ;নূপুর ধ্বনি মিলিয়ে
গেছে কোন অতলে ,
চাপা কান্নার রোল ধ্বনিত হয়
ফাঁকা ঘরে ।
জানি সব অংক মিলেছে একখানে
সব উত্তর হয়েছে শুন্য ,
তবু আজও বেঁচে থাকা
শুধু শুধু কবিতারই জন্য ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি