উদ্ধৃতি - হাফিজুল মন্ডল



জনতার ভিড়ে দাঁড়াচ্ছি রোজ
তোমাকে দেখবো বলে
কাঙ্খিত দর্শনের আকাল আজ।

মনে পড়ে ছেলেবেলা দিন,আর আমচু
খেলার আমের বাগান?

বিবাদ নেই,ঝরে পড়া আম নিয়ে
দিন গুনছি আম নিয়ে
এভাবে দিন গুনতে গুনতে,
শুকনো আমের সাথে পড়ে থাকে আস্ত
জীবন।

ধূসর আমগাছ গুলো এখন ধূসর,
ধূসর জীবন স্মৃতি; কেবল যন্ত্রনার
গান আজ শান্তনার উদ্ধৃতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি