অশ্রুগাথা - তনিমা গাঙ্গুলী হাজরা

মুঠোভরা একগোছা মেঘ     হটাত্ কখন
হারিয়ে গেছে ,
যেমনি করে হারিয়ে গেছিস   আচমকা তুই
খুব সহজেই.....

মৃত্যু এখন ঘিরে আছে           সম্পকের
রোমে রোমে
কান্না এখন জমে আছে           ঘাসের
গায়ে শিশির হয়ে
একটু বাদে রোদ উঠলে           সেটুকুন ও
শুকিয়ে যাবে ,
লুকিয়ে যাবে এক্কেবারে মাটির   গোপন বুকের
ভিতরে ।

আর পাবি না আমায় তুই           হাজার খুঁজে ,
মুখোশ পরে নেব                       তখন সুযোগ বুঝে ,
যেন আমি বুঝিনি ঠিক               কখন যে তুই
হারিয়ে গেছিস ।

যেন আমার সব কিছু                  ঠিক আগের মতই
অচেনা এক মুখ রয়েছে               চেনার মতই
ক্ষতের ভিতর আরক্ত                   এক কান্না খেকো
হাসিমুখে তুলছে যা সব                 মুক্ত ছিল
গুনে গুনে ডুব সাঁতারে ,
                     রাখছে তখন কোঁচড় জুড়ে
ডুব সাঁতারে  প্রাণপণে সে               পেরেচ্ছে এক
সমুদ্রকে ,
খুঁজছে না তীর ,                             খুঁজছে শুধু গভীরতা : নোনা জলে মিশছে কিছু অশ্রুগাথা ॥


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি