কল্পনার সীমানা পার - নাসিরুদ্দিন

আকাশ যেথা লুটিয়ে পড়ে,
খোলা মাঠের শেষে।
মন ছুটে যায় অমন কোথাও,
অজানা কোন দেশে।

যেখানেতে সাগর শেষে,
সূর্য ডোবে একা।
অমন কোথাও স্বপ্ন যোগে,
নীলপরী সাথে দেখা।

যেখানেতে রাতের শেষে,
সূর্য মারে উকি।
অমন কোথাও নুপুর বাজায়,
হাপ হারা কোন খুকি।

যেখানেতে মরুর মাঝে,
দৃষ্টি মানে হার।
রুপসী কোন বধুর সাথে,
মিল দেওয়া খুব ভার।

যেখানেতে কল্পনাটা,
মরীচিকায় শেষ।
সেথাও আমি দিব‍্যি দেখি,
আলসে মেয়ের কেশ।

কল্পনা আর বাস্তবেতে,
যেথায় করে খেলা।
সেথায় কলম যেতে চাই
বসায় ছড়ার মেলা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি