একটু মন্দ হলে - পবিত্র পাত্র

আমি ইনস্টলমেন্ট এ আদর কিনেছিলাম....
খরস্রোতায় , তোকে প্রেম পাঠাবো বলে ;
আমি পশমের বুকে শরীর এলিয়েছিলাম...
চুপিসারে তোর গন্দ মাখব বলে ।

আমি রাতের সাথে সন্ধি করেছিলাম....
ভোরের সপ্নে তোর মুখটি দেখব বলে ,
আমি উঠান জুড়ে বৃষ্টি চেয়েছিলাম....
মেঘলা ছাতায় শুধু তুই আসবি বলে ।

আমি ত্রিকোণমিতির সুত্র শিখেছিলাম....
বারান্দা ভর্তি ইচ্ছে মাপব বলে ,
তাই লাজুক পথে কি আর হবে বল.....
আজ দুজনে একটু মন্দ হলে....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার