আমি কবি নই - কিশলয় জানা


আমি কবি নই
ছন্দরা নির্বাসন দিয়েছে আমায় ,
কোন চাঁদ ,কোন তারা ,কোন পঞ্চশর
দগ্ধ করেনি আমার হৃদয়...
ভোরের আলোয় নয় ,আকণ্ঠ অন্ধকারে নিমজ্জিত আমি ;কোন মায়াবী কলম নেই আমার অপেক্ষায়
আমি শুধু সময়ের প্রতিলিপিকার
নিয়ত যে মরে গিয়ে এই বেঁচে থাকা
নিয়ত যে বেঁচে থাকে কেবলই মরে চলা
আমি তার ভাষ্যরচক....

আমি কবি নই

আমার ভূজপত্র জুড়ে
 শুয়ে থাকে সময়ের শব
রক্ত আর ঘাসের আখ্যান


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি