অভিমান গুলো মাপবে বলে - পবিত্র পাত্র



অভিমান গুলো মাপবে বলে,রাতের সাথে সন্ধি করে দু-নয়ন...
মেঘ পিয়নের চিঠির বাক্সে,জমা হয় দিনযাপনের চিরকুট,,

হিমেল কালবৈশাখীর পাখনায়,অবিভাবক হারায় জৈষ্ঠের আম,
ঘর্মাক্ত লোমকূপে জমে ওঠে, গত রাত্রের গ্লানি আর অনুভব।

নিরুদ্দেশের বাঁকে,কল্পনার ক্যানভাসে,পথ ভুলে যায় প্রেম....
বৃষ্টিভেজা জানালার গন্ধ মেখে,এভাবে কী অভিমান মাপা যায়....
.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি