আমাদের আজকের কবি : বিকাশ দাশ

রক্তরাগ 
এবং যতটুকু জীবন ছিল
পুরানো
তার দুপাশে পলাশ রেখো নিরাময় ।
খোসার মত ছাড়িয়ে নাও সমৃদ্ধি ;
আমাদের নির্মাণ মুখর স্তব্ধতা ।
এখানে কেবল সন্ধ্যা নামে জলে
পেচ্ছাবের মত ;পতাকায় মোড়া
একটা মিছিলের হেঁটে যায় দিন ।
লাইট পোস্টে হেলান দিয়ে
সভ্যতার গায়ে হিসি করে দেয়
এক বেহেড মাতাল ।

আমাদের আলোটুকু চলে যায়
ইতরের দখলে !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি