নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

চাটুকার বৃত্তি করতে পারিনি কোন দিন ,
অসহায়ের মত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে
থেকেছি , এগিয়ে গিয়ে কোন দিন
বলিনি কেমন আছেন ?

অহেতুক ,বাহবা দিইনি কোনদিন ,
ভুলগুলো ধরিয়ে দিয়েছি
স্তাবকের মত সুবিধা পাওয়ার আশায়
বলিনি - পারেন সাহেব আপনি ?

নিজেকে জাহির করতে পারিনি কোনদিন ,
ভিড়ের বাসে কিম্বা অটোতে অযাচিত ভাবে
বলতে পারিনি - কিছু বিষয় আমি বেশ ভাল
পারি !

নিজের দুঃখ গুলো কোনদিন পাবলিক হতে
দিইনি ,আদরের বোনটার চিরতরে চলে
যাওয়ার দিন

ডুকরে কেঁদে উঠতে পারিনি !

অনেক না পারার মাঝেও
চিরদিন
নিজের কাছে সত্ থাকার
চেষ্টা করেছি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি