নিজেরই বিশেষ্যপদ - তৈমুর খান

কয়েকটি ছোবল শুধু ,চারিপাশে ফণা দুলে ওঠে
ক্ষতগুলো ঢেকে রাখি
আরক্তিম সন্ধ্যায় তবু রক্ত ঝরে

নিজেরই বিশেষ্যপদ - সামাজিক ,
অথবা গৃহপালিত ,
কেন সে আকাশে ওড়ে , অথবা কাঁপে বোধিকল্প
জ্বরে ?

বিহ্বল পড়শির কাছে স্বপ্ন চাই
স্বপ্নে এক বাদামি শরীর
শরীরে স্রোতের টেউ
আর আরশিজলে নাসিসিজম !

উপরন্তু প্রাচীন চাঁদ সহজিয়া জোছনা বিলি করে
বোঝেনা প্রবৃত্তিসাধ কেমন মাছ হয়ে
ডুব মারে জলে

কয়েকটি ছোবল শুধু ক্ষত করে রাখে
সমস্ত জীবনইচ্ছাকে.....


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি