আজি বসন্ত জাগ্রত দ্বারে
- রবীন্দ্রনাথ ঠাকুর

আজি   বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি   খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি   ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই    সংগীতমুখরিত গগনে
তব    গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।
এই    বাহিরভূবনে দিশা হারায়ে
দিয়ো   ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

অতি   নিবিড় বেদনা বনমাঝে রে
আজি   পল্লবে পল্লবে বাজে রে -
দূরে   গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে।
মোর   পরানে দখিন বায়ু লাগিছে,
কারে   দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই    সৌরভবিহবল রজনী
কার   চরণে ধরণীতলে জাগিছে।
ওগো   সুন্দর, বল্লভ, কান্ত,
তব   গম্ভীর আহবান কারে।



বোলপুর
২৬ চৈত্র ১৩১৬

কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৫৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি