যেতে চাই আমি মক্কা ও মদিনা - আরিফুল ইসলাম সাহাজি

একবার যেতে চাই এ মন
সোনার মদিনা
দোয়া মাগি প্রভু আমি
পূরণ কর মোর
এ কামনা ।

সবুজ গম্বুজের নিচে
আল্লার হাবিব শুয়ে ,
একবার কি হবে না
নসিব !
তুলব হাত দু খানা ,
আল্লাহ কবুল কর
এ অধমের মনস্কামনা ।

কাবা শরীফ ঘিরে
লক্ষ হাজীসনে
আমি ও করব তোয়াপ ,
চুম্বন দেব হাজারে আসওয়াদ ,
আল্লাহ কবুল কর ,কবুল কর
মোর এ কামনা !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি