চল পালিয়ে যায় - আরিফুল ইসলাম সাহাজি


চল পালিয়ে যায়
দুর বহুদুর
সেথায় শুধু তুই আর আমি ।

তরু-বৃক্ষ-তরঙ্গ
সাক্ষী রেখে
গন্ধবমতে তোকে বিয়ে করব
সেই আদিমকালের মত ।

দুস্মন্তের মত তোকে
ছেড়ে যাব না , দুর্বাশা
হাজার অভিশাপ দিলেও !
তোর আংটি হারিয়ে গেলেও....

একটা ঘর তুলব
দুচালা ,
খড় না পাওয়া গেলে
কোন গাছের তলায়
ভালবাসার ঝাউনি
দিয়ে ....

ঝড় তুফানের মাঝেও তোকে বুকে
আলিঙ্গন করে রাখব ,ছেড়ে দেব না ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার