সেই শিশুটি আসবে কি ! - আরিফুল ইসলাম সাহাজি


ইষ্ৎ ঘোলাটে সময় , এখন বোধহয় বন্ধু ,
বিবর্তিত হতে হতে শুভকর সবকিছু আজ ,
                           অতীতচারি নিঃশব্দের 
                      তর্জনীতে সময়ের জলছবি ।
গোধূলির নেতিয়ে পড়া আলোয় 
আজ পৃথিবী দেখি ।

হারিয়ে গেছে অন্তদৃষ্টি ,শুকিয়ে যাচ্ছে 
সত্যান্বেষী কলমের সহস্র লিখিত বর্ণালী ,
                    বাধা পড়ছে স্বপ্নাচরণ ,রচিত হচ্ছে 
                     উন্মাদের পাঠক্রম ।

আমরা সবাই নির্বেদ বৈরাগা নিয়েছি ,
                         নূব্জ অস্থিমাংসহীন উলঙ্গরাজার
সভাসদ হয়ে বেশ বেঁচে বর্তে আছি !

সেই শিশুটি আসবে কি ?




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার