আরিফুল ইসলাম সাহাজির কবিতা হেলে গেছে

হেলে গেছে বিবেক ।সমাজ ।পৃথিবী ।

     
        আমার বাড়ির পেয়ারা
       গাছটার মত ,
        মূল শিকড় কেটে গেছে
        বাঁশ দিয়ে ঢেকো দিয়েছি

হেলে গেছে বিবেক।সমাজ ।পৃথিবী ।

          আমার বইরাখা টেবিলের মত
           দুটো পায়ায় ঘুন ধরেছে
           একটা ভাল আছে কোনরকম
            পাশ দিয়ে ইঁটের ধরাট দিয়েছি

হেলে গেছে বিবেক ।সমাজ।পৃথিবী ।

           আমার সোয়েটারের মত
            একটা হাতা
             ছোট হয়ে গেছে
             টেনে টেনে বড় করি

সময় এসেছে ।
একটা পেয়ারা গাছ ।একটা টেবিল ।
একটা সোয়েটার ।
আর একটা নতুন পৃথিবী দরকার ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি