একুশ মানে - মতিউল ইসলাম



images%2B%252816%2529

একুশ মানে রক্তে ভেজা বাংলার রাজপথ
একুশ মানে বাংলার আজ প্রকাশ্য শপথ.
একুশ মানে মায়েরআঁচল রক্তে গেছে ভিজে,
একুশ মানে বাংলা ভাষা হৃদয় গভীর মাঝে.

একুশ মানে ভোরের শিশির মায়ের হাসিমুখ
একুশ মানে স্বাধীনতা তিরতিরে এক সুখ.
একুশ মানে বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা,
একুশ মানে আর কিছু নয় বাংলায় কথা বলা.

একুশ মানে রক্তঝরা আটেই ফাল্গুন,
একুশ মানে রবীন্দ্রনাথ  নজরুল গুনগুন.
একুশ মানে নিকোনো উঠান ফজরের আজান,
একুশ মানে একলা বাউল একতারা আর গান.

একুশ মানে শ্রদ্ধাঞ্জলি সালাম বরকত জাব্বার  রফিক,
একুশ মানে আকাশ ভরা তারার ঝিকঝিক.
একুশ মানে রক্ত ঝরানো বাহান্নোর ফেব্রুয়ারী ,
একুশ আমার বুকের মাঝে আমি কি ভুলিতে পারি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি