পান্ডবদের পাশে দাঁড়া - আরিফুল ইসলাম সাহাজি






হৃদয় খুঁড়ে শব্দ বার করি 
ভাবনার তন্ত্রীতে আগুন ধরায় 
চেতনাকে বিদ্ধ করি 
দুর্যোধনের বিষাক্ত ফলায় ।
কলম তো অসি নয় ,
বরং আরো ধারালো হাতিয়ার 
মরা পৃথিবীতে বার বার জোয়ার 
আসে কবির কলমের ছোঁয়ায় ।
ওরে নবীন ,ওরে প্রবীণ 
আজ এক হবার পালা 
দুর্যোধনের চক্রব্যূহ ছিঁড়ে 
পান্ডবদের পাশে দাঁড়া ।
জতুগৃহে পান্ডব
দাঁড়িয়ে মজা দেখিস না !
তোদের সময় ছাই ভস্ম ফেলবার 
লোকও পাবি না ।
ভাবনা কিরে তোর !
হৃদয়ে ঝড় তোল 
শান্তির পতাকা নিয়ে 
এগিয়ে আয় ....
পান্ডবদের পাশে দাঁড়া ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি