অকাল বোধন -আরিফুল ইসলাম সাহাজি


মৃত্যু কেন বারে বারে আঘাত হানে 
মোর দ্বারে ,
প্রিয়জন হারানো ব্যাথা নিয়ে 
চলবো কেমনে !
হৃদয় ভরে প্রিয়জন বিয়োগ
ব্যাথায় !
ও মোর খোদা ,এ কেমন বিচার 
প্রিয়জন ফিরে গেছে 
অকাল সন্ধ্যায় 
বসে আছি দিনান্তে 
চোখে লাগে ঘোর আঁধার !

জন্ম -মৃত্যু সব তোমার খেলা 
খণ্ডাবার সাধ্য কার ?
তোমার রাজ্যে তুমিই রাজা 
কল্যাণ কর সর্বদাই ।
তোমার বিধান তাই 
মাথায় তুলে নিলাম ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test

'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি