বাংলাদেশের ছবি - কবির কাঞ্চন



দেশের ছবি আঁকবে বলে
খোকার হাতে তুলি
প্রাণে বাজে অ আ ক খ 
বাংলা মায়ের বুলি।

চারিদিকের সবুজ ঘেরা
শ্যামলীমা প্রান্তর
চোখ জুড়ানো দেশের ছবি
মুগ্ধ করে অন্তর।

মুগ্ধ মনে আঁকে খোকা
বাংলাদেশের ছবি
পাখপাখালি বাগান বাড়ি
আকাশ নদী সবই।

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

মাঠের পরে মাঠ যে আছে
আছে কতো পাখি
জলের ধারে সাপে-ব্যাঙে
গানে মাখামাখি।

ফুলের বনে প্রজাপতি 
পরান ভরে নাচে
বাংলাদেশর ছবি মাঝে
বাঙালিরা বাঁচে।

সহজ সরল দেশের মানুষ
কতো স্বপ্ন আঁকে
ভালোবাসাই তাদের পুঁজি  
বাংলাদেশের বাঁকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার