দৈত্য -সফিকুজ্জামান



       

                    কবি : সফিকুজ্জামান


অনেক হাঁটার পরেও একটা

পরিস্কার রাস্তা খুঁজে পেলাম না,

যেখানে কোনো মানুষ

কোনোদিন নোংরা ফেলেনি।


কিছু আবর্জনা স্তূপে

যখন আগুন লাগিয়েছি-

কুণ্ডলী পাকানো ধোঁয়া থেকে

বেরিয়ে এসেছে এক দৈত্য,

তার শরীরের কোশে

অজস্র কীটের বাসা।


আমি সুন্দরের শরণার্থী হয়ে

এক ফুলের বাগানে ছুটলাম -

হঠাৎ চোখে পড়লো

এক সুন্দর অর্কিড,

সেই অর্কিড থেকেই

আবার বেরিয়ে এলো

ভয়ঙ্কর দৈত্য!

............................................

কবির সাথে যোগোযোগ :
হোয়াটসঅ্যাপ:৯৪৭৫৬৪৩০৪২                               

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নুন - জয় গোস্বামী । Online Mock Test

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার